ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বাংলাদেশের রফতানি বাজার খুবই ঝুঁকিপূর্ণ: বাণিজ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ১২:৩৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ১২:৩৬:১৬ অপরাহ্ন
বাংলাদেশের রফতানি বাজার খুবই ঝুঁকিপূর্ণ: বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশের রফতানি বাজার খুবই ঝুঁকিপূর্ণ এবং এক পণ্যের ওপর অত্যধিক নির্ভরশীল। এ থেকে বের হয়ে টিকে থাকতে হলে পণ্য এবং বাজারের বৈচিত্রকরণ প্রয়োজন, এমন মত প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

মঙ্গলবার ৩ ডিসেম্বর সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্ব বাণিজ্য সংস্থার বিরোধ নিষ্পত্তি বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সেখ বশির উদ্দিন বলেন, যদিও বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক সুবিধা রয়েছে, তবে অশুল্ক বাধার কারণে এসব সুবিধার পুরো সুফল বাংলাদেশের রফতানি খাত পাচ্ছে না।

তিনি আরও বলেন, কঠিন পরিস্থিতির মধ্যে বাংলাদেশের রফতানি বাণিজ্য টিকে রাখতে হলে দক্ষতা এবং পণ্যের গুণগত মান বৃদ্ধি করতে হবে। এখানে বিশ্ব বাণিজ্য সংস্থার বাণিজ্য নীতি ও কৌশলগুলোর কার্যকর বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা আরও বলেন, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশের কাতারে চলে যাবে, তখন বাণিজ্য সুবিধা হারাবে। শুল্ক সুবিধা প্রত্যাহারের ফলে প্রতিযোগিতা বাড়বে। এ কারণে বাংলাদেশকে বহুপাক্ষিক বাণিজ্যে যুক্ত না হলে পিছিয়ে পড়ার শঙ্কা রয়েছে। তাই বাণিজ্য বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করা প্রয়োজন বলে মন্তব্য করেন তারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা