ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

অভ্যুত্থান মেনে নিতে না পারায় পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত: রিজভী

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০১:২৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০১:২৪:২৭ অপরাহ্ন
অভ্যুত্থান মেনে নিতে না পারায় পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, ভারতীয়রা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে। তিনি দাবি করেন, কিছু ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বিজেপির মদদে বাংলাদেশে অস্থিতিশীলতা ছড়ানোর চেষ্টা করছে এবং ভারত পরিকল্পিতভাবে আগ্রাসনের পথে হাঁটতে চায়। এর পেছনে কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ভারত ছাত্র-জনতার অভ্যুত্থান মেনে নিতে পারছে না।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

তিনি আরও বলেন, বিজেপি ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি উগ্রবাদী পথে ঠেলে দিয়েছে এবং বাংলাদেশে অস্থিতিশীলতার জন্য একটি মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করতে চায়। বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে এমন পরিস্থিতি সৃষ্টির জন্য তিনি ভারতকে সতর্ক করেন।

রিজভী বলেন, বাংলাদেশের নয়, বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন। তিনি দাবি করেন, ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সরকার শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাইতে পারে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ