ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে করা রিট শুনবেন হাইকোর্ট

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০২:০১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০২:০১:৩৮ অপরাহ্ন
ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে করা রিট শুনবেন হাইকোর্ট

বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার ৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।

রিটটি সোমবার ২ ডিসেম্বর দায়ের করা হয়, যেখানে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ এর ১৯ ধারা অনুযায়ী ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।

আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া বলেন, ভারতীয় টিভি চ্যানেলগুলো বিভিন্ন উসকানিমূলক সংবাদ প্রচার করছে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এছাড়া, ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশের সংস্কৃতি বিরোধী অনুষ্ঠান প্রচার করে যুব সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। রিটে তথ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, রিপাবলিক বাংলা সহ সব ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি জানানো হয়েছে।

এদিকে, রিটে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ১৯ ধারা অনুযায়ী ভারতীয় চ্যানেলগুলোর সম্প্রচার নিষিদ্ধ করার নির্দেশনা চাওয়া হয়েছে এবং কেন রুল জারি হবে না, তা জানতে চাওয়া হয়েছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা