ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

আগরতলায় বাংলাদেশ মিশনে হামলায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০৪:১৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০৪:১৪:১৫ অপরাহ্ন
আগরতলায় বাংলাদেশ মিশনে হামলায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭

ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় সাতজনকে আটক করেছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। দায়িত্বে অবহেলার অভিযোগে ত্রিপুরার তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

হামলার ঘটনায় ‘ত্রিপুরেশ্বরী সনাতন মঞ্চ’-এর সমর্থকরা জড়িত বলে জানা গেছে। তারা হাইকমিশনের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে। এই ঘটনার পর ত্রিপুরায় বাংলাদেশ মিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ কড়া প্রতিক্রিয়া জানিয়ে ভারতের দায়িত্ব পালনে অবহেলার কথা উল্লেখ করেছে। বাংলাদেশ জানিয়েছে, কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট দেশের দায়িত্ব। ভারতের প্রতি পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছে, কূটনৈতিক ও কনস্যুলার স্থাপনায় এমন আক্রমণ অগ্রহণযোগ্য। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সহিংসতাকে নিন্দা জানিয়ে বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি থাকলেও সহিংসতা মেনে নেওয়া হবে না। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী