ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে ভারত ভালো থাকতে পারবে না: উপদেষ্টা সাখাওয়াত

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০৪:২০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০৪:২০:১৪ অপরাহ্ন
অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে ভারত ভালো থাকতে পারবে না: উপদেষ্টা সাখাওয়াত
ভারত যদি বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে, তবে তা ভারতের জন্যই ক্ষতিকর হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, “১৮ কোটি মানুষের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে ভারত ভালো থাকতে পারবে না। এটি ভালো লক্ষণ নয়।”

নারায়ণগঞ্জে বিশ্ব ব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএ'র নির্মাণাধীন মাল্টিপারপাস প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ড. সাখাওয়াত আরও উল্লেখ করেন, “ভারতের কিছু রাজনীতিবিদ ও গণমাধ্যম নিজেদের অভ্যন্তরীণ ফায়দা হাসিলের জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে। তবে আমরা আশা করি, ভারত সরকার এমন কাজ করবে না। প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখাই তাদের জন্য উত্তম।”

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “সম্পর্ক নষ্ট হলে বাংলাদেশের চেয়ে ভারতেরই বেশি ক্ষতি হবে।”

এছাড়া দেশের গার্মেন্টস খাতে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি জানান, শ্রমিকরা এর জন্য দায়ী নন। অনেক গার্মেন্টস বন্ধ হওয়ার কারণ মূলত ঋণ খেলাপি এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড। তিনি বলেন, “সরকার ইতোমধ্যে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করেছে এবং আগামী সপ্তাহের মধ্যে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা