ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ধানের ফলন ও দামে খুশি দিনাজপুরের কৃষক

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০৪:২৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০৪:২৬:২৩ অপরাহ্ন
ধানের ফলন ও দামে খুশি দিনাজপুরের কৃষক
দিনাজপুরের হাকিমপুরে রোপা আমন ধানের কাটা-মাড়াই পুরোদমে শুরু হয়েছে। এবার অনুকূল আবহাওয়া এবং রোগবালাই কম থাকায় ভালো ফলন হয়েছে। ধানের দামও সন্তোষজনক হওয়ায় কৃষকরা খুশি এবং ভালো লাভের আশা করছেন।

হিলির খট্টা এলাকার কৃষক বলেন, "বিস্তীর্ণ মাঠজুড়ে পাকা ধানের শোভা চোখে পড়ছে। ধানের ফলন ভালো হওয়ায় আমরা দারুণ আশাবাদী।" আর ডাঙ্গাপাড়া এলাকার এক কৃষক জানান, "বিঘা প্রতি ১৬-২০ মণ ধান পাওয়া যাচ্ছে। মণপ্রতি দাম ১৪০০ টাকা। যদিও সারের দাম বাড়ায় উৎপাদন খরচ বেশি হয়েছে, তবে লাভ সন্তোষজনক।"

তবে বর্গাচাষিরা সারের দাম কমানো এবং ধানের দাম আরও বাড়ানোর দাবি করেছেন। এক বর্গাচাষি বলেন, "জমির মালিককে ভাগ দিয়ে আগের মতো লাভ হচ্ছে না।" অন্যদিকে, ধান কাটার শ্রমিকরা অভিযোগ করছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের দৈনিক ৫০০-৬০০ টাকার মজুরি দিয়ে সংসার চালানো কষ্টকর।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, "এ বছর হাকিমপুরে ৮,১১৭ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৮,৮১৫ টন ধান। ফলন ও দাম ভালো থাকায় কৃষকরা লাভবান হচ্ছেন, যা আগামী মৌসুমে আবাদ আরও বাড়াবে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা