ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

"আমরা কেন গুলি চালাব? আমরা তো জনগণের বন্ধু"- ডিএমপি কমিশনার

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ১২:৪৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ১২:৪৫:১৭ অপরাহ্ন
"আমরা কেন গুলি চালাব? আমরা তো জনগণের বন্ধু"- ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার  শেখ মো. সাজ্জাদ আলী সম্প্রতি এক অনুষ্ঠানে  রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংস্কার এবং পুলিশের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন।  তিনি নিজ নিজ অবস্থান থেকে সংশোধনের আহ্বান করেন।তিনি বলেন, “রাজনৈতিক নেতারা যদি ড্রাইভার হন, তবে আমরা তাদের প্যাসেঞ্জার। তারা যদি আমাদের নরকের দিকে নিয়ে যান, তাহলে আমাদেরও সেখানে যেতে হবে। তবে এটিই মূল সমস্যা নয়। আমাদের সংস্কারের জন্য প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে নিজেদের সংশোধন করতে হবে।”

এ সময় তিনি অতীতের কিছু নিষ্ঠুর ঘটনার প্রসঙ্গ টেনে আনেন। বিশেষ করে, জুলাই বিপ্লবের সময় ঘটে যাওয়া সহিংসতার জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি উল্লেখ করেন, সেই সময়কার পরিস্থিতি ও তৎকালীন সরকারের নির্দেশনার কারণে পুলিশকে সাধারণ ছাত্র ও জনতার উপর কঠোর হতে বাধ্য করা হয়েছিল।তিনি আরও বলেন, “আমরা কেন গুলি চালাব? আমরা তো জনগণের বন্ধু। পুলিশ কখনোই জনবিরোধী কাজ করতে চায় না। তবে কিছু সময় পরিস্থিতি এবং উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের কারণে কঠোর ব্যবস্থা নিতে হয়, যা আমাদেরও বেদনাদায়ক।” আমরা পলিটিশিয়ান দের দ্বারা ব্যবহৃত হতে চাই নাপুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী তার বক্তব্যে সমাজের সকল স্তরে দায়বদ্ধতা এবং স্বচ্ছতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সবার উচিত নিজেদের কাজের দায়ভার নেয়া এবং যেখানে যে সমস্যা রয়েছে, তা সঠিকভাবে চিহ্নিত করে সমাধান করা।”

এই বক্তব্যে তিনি পুলিশ এবং জনগণের মধ্যে একটি সেতুবন্ধন গড়ে তোলার আহ্বান জানান এবং অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য সবাইকে একসাথে দেশ গড়ার জন্য অনুরোধ করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা