ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

সীমান্তে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ চোরাকারবারি আটক

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৮:৪৭:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৮:৪৭:৪৬ পূর্বাহ্ন
সীমান্তে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ চোরাকারবারি আটক
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তির নাম লিমন সিমসাং (৩৫)। সে ছোট গজনী গ্রামের মৃত অনীল মারাকের ছেলে। বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) গতকাল বুধবার বিকেলে মালামালসহ ওই চোরাইকারবারিকে আটক করা হয়।রাতে উক্ত ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শেরপুরের ঝিনাইগাতী উপজেলাধীন কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী ছোট গজনী এলাকা দিয়ে কতিপয় চোরাকারবারি অভিনব পন্থায় ভারত থেকে অবৈধভাবে পাচারকৃত বিপুল পরিমাণ শাড়িসহ শেরপুর জেলা শহরের দিকে যাবে। 

এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ তাওয়াকুচা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১০০/৪-এস থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছোট গজনী নামক স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে  ছোট গজনী দিয়ে একটি পিকআপ শেরপুর জেলা শহরের দিকে যাওয়ার সময় বিজিবি টহলদল সন্দেহজনকভাবে পিকআপটিকে চ্যালেঞ্জ করে থামিয়ে একজনকে আটক করতে করে।পরবর্তীতে বিজিবি টহলদল পিকআপে তল্লাশি চালিয়ে ১ হাজার ১৮৯ পিস ভারতীয় শাড়ি জব্দ করে। জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।আটককৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে শাড়িগুলো ভারত থেকে অবৈধভাবে পাচার করে শেরপুর জেলা শহরের দিকে যাচ্ছিল। পিকআপসহ জব্দকৃত শাড়ি ও আটককৃত ব্যক্তিকে ঝিনাইগাতী থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু