ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সহজেই বাংলাদেশি ভিসা পাবেন পাকিস্তানিরা, লাগবে না নিরাপত্তা ছাড়পত্র

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ১০:৩৯:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ১০:৩৯:১৮ পূর্বাহ্ন
সহজেই বাংলাদেশি ভিসা পাবেন পাকিস্তানিরা, লাগবে না নিরাপত্তা ছাড়পত্র
এখন থেকে সহজেই বাংলাদেশি ভিসা পাবেন পাকিস্তানের নাগরিকরা। এনিয়ে বাংলাদেশ সরকার পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানি বংশদ্ভূত যেকোনো দেশের নাগরিকদের ভিসা সহজীকরণ আদেশ বাতিল করেছে। সোমবার (২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরাগমন-৬ শাখার উপসচিব আলীমুন রাজিবের সই করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানি বংশোদ্ভূত যে কোনো দেশের নাগরিকগণের ভিসা সহজীকরণের লক্ষ্যে সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক জারিকৃত ১১/০২/২০১৯ পত্রটি নির্দেশক্রমে বাতিল করা হলো।ফলে বর্ণিত নাগরিকগণের ভিসার আবেদন বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস/মিশন সরাসরি নিষ্পত্তি করতে পারে।  

এর একদিন পরেই মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তারা প্রায় এক ঘণ্টা দুই দেশের সম্পর্কসহ নানা বিষয়ে কথা বলেন।মঙ্গলবার রাত সাড়ে আটটায় সৈয়দ আহমেদ তার দুই সহকর্মীকে নিয়ে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। এ সময় হাইকমিশনার সৈয়দ আহমেদের  স্ত্রীও তাঁদের সঙ্গে ছিলেন।আর বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটি সদস্য এ জেড এম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।  

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা