ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

সিটি টোলের নামে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ১১:৩৩:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ১১:৩৩:৫১ পূর্বাহ্ন
সিটি টোলের নামে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি
রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে দিতে হবে সিটি টোল বলে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার কারণে প্রভাবশালীদের চাঁদাবাজি ক্রমেই বেপরোয়া হয়ে উঠেছে। বিশেষ করে, শৈলী এন্টারপ্রাইজ নামের একটি সংগঠন প্রতিনিয়ত সিএনজি ও রাইড শেয়ারিং বাইক থেকে অবৈধভাবে টোল আদায় করছে।

এলাকাবাসীর দাবি, সেনাবাহিনীকে অভিযোগ করার পর কিছু দিন চাঁদাবাজির কার্যক্রম স্থগিত থাকলেও, কিছুদিন পর তারা আবার একইভাবে সিএনজি এবং মোটরসাইকেলে যাত্রী তুললে ১০ থেকে ২০ টাকা করে আদায় শুরু করে। এ ঘটনায় স্থানীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এক স্থানীয় বাসিন্দা জানান, ‘‘আমরা মাদক, সন্ত্রাস, এবং চাঁদাবাজির মতো অপরাধমূলক কার্যকলাপ থেকে মুক্তি চাই। আমাদের এলাকার নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক।’’

এছাড়া, পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, এ ধরনের চাঁদাবাজি তাদের দৈনন্দিন কাজকর্মে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা তাদের আয় এবং নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। এলাকাবাসী ও পরিবহন শ্রমিকদের একটাই দাবি, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিক এবং এই অবৈধ কার্যকলাপ বন্ধ করা হোক।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ