ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

মেঘনায় ধরা পড়ল নীল তিমি

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৪:০৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৪:০৮:২১ অপরাহ্ন
মেঘনায় ধরা পড়ল নীল তিমি
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে এই নীল তিমি দেখতে পান স্থানীয় জেলেরা। পরে তারা এটিকে দড়ি দিয়ে বেঁধে নদীর কিনারায় আনার চেষ্টা করেন। এ সময় তিমিটির গায়ে আঁচড়ের দাগ দেখা গেছে। খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতায় এসে দেখতে যায় নীল তিমিটিকে।কন্টিনেজন্ট কমান্ডার কোস্টগার্ড হাতিয়া পেটি অফিসার মো. খালিছুর রহমান বলেন, ‘আমরা নদীতে টহল দেওয়ার সময় দেখি একটি তিমি জেলেদের দড়িতে বাধা রয়েছে। আর আমরা এটিকে উদ্ধার করে নদীতে ছেড়ে দিলে সেটি আবার কিনারে চলে আসার চেষ্টা করে।’

তিনি আরও জানান, এ মাছটি বড় প্রজাতিদের যে নীল তিমি রয়েছে, তার একটি বাচ্চা। আকারে অনেক বড়। এরা ঘোলা পানিতে বসবাস করতে পারে না। যেহেতু এরা পরিষ্কার পানিতে থাকে, তাই এটাকে দ্রুত  রেসকিউ সেন্টার নেয়া উচিত। এদিকে তার গায়ে কিছু আঘাতের চিহ্ন রয়েছে । তবে এখনও উদ্ধার কাজ চলমান রয়েছে।’

এ বিষয়ে জেলা মৎস্য অফিসার ফাহাদ হোসেন বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। তবে ৩/৪ রকমের তিমি পাওয়া যায় আমাদের সমুদ্রে। হয়তো খাবারের খোঁজে তীরের দিকে চলে এসেছে। গভীর পানির দিকে নিয়ে ছেড়ে দেয়া উচিত।’
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী