ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

সাংবাদিকদের আর্থিক সুরক্ষা হবে কর্মস্থল থেকে, ঝুঁকির বিষয় দেখবে রাষ্ট্র: আবদুল্লাহ

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৪:১০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৪:১০:৫০ অপরাহ্ন
সাংবাদিকদের আর্থিক সুরক্ষা হবে কর্মস্থল থেকে, ঝুঁকির বিষয় দেখবে রাষ্ট্র: আবদুল্লাহ
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সাংবাদিকদের আর্থিক সুরক্ষা হতে হবে তার কর্মস্থল থেকে। রাষ্ট্র ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সহায়তা করবে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সেই লক্ষ্যে কাজ করছে।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে যশোর সার্কিট হাউসে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, পতিত সরকার শেষ মুহূর্তে কল্যাণ ফান্ড শূন্য করে দিয়ে গেছে। তারা ১৪ হাজার সাংবাদিককে ৫০ কোটি টাকা দিয়েছে। কিন্তু প্রকৃত সাংবাদিকরা তা পাননি‌, অপব্যবহার হয়েছে। আমরা পেশাদার সাংবাদিকদের এ সুফল দিতে কাজ করছি।
 
মুহাম্মদ আবদুল্লাহ বলেন, সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার নতুন করে ফান্ড তৈরি করে সহায়তা শুরু করেছে। পাশাপাশি সত্তোরোর্ধ্ব প্রবীন সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনতে নীতিমালা তৈরির কাজ চলছে. জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ বক্তব্য রাখেন।অনুষ্ঠান শেষে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ৩০ জন সাংবাদিককে আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা