ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

নিউজিল্যান্ডে হাইকমিশন হবে, কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ ভূষিত করে হবে প্রজ্ঞাপন

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৪:৫৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৪:৫৪:২১ অপরাহ্ন
নিউজিল্যান্ডে হাইকমিশন হবে, কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ ভূষিত করে হবে প্রজ্ঞাপন

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বাংলাদেশের হাইকমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

এছাড়া, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ হিসেবে ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, নিউজিল্যান্ড দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি সমৃদ্ধ রাষ্ট্র। মানব উন্নয়ন সূচকে দেশটির অবস্থান ১৬তম এবং বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা সূচকে ৩২তম। দেশটির জনগণের ক্রয়ক্ষমতা বেশি, ফলে বাংলাদেশি পণ্যের জন্য নিউজিল্যান্ড একটি সম্ভাবনাময় বাজার হতে পারে। নিউজিল্যান্ডে প্রায় ১০ হাজার বাংলাদেশি বসবাস করছেন এবং প্রায় এক হাজার বাংলাদেশি শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানায়, নিউজিল্যান্ড একটি দ্বীপরাষ্ট্র হওয়ায়, সমবর্তী দায়িত্বপ্রাপ্ত দেশ অস্ট্রেলিয়া থেকে প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদান সবসময় সম্ভব হয় না। একই সঙ্গে, অস্ট্রেলিয়ায় গিয়ে কনস্যুলার সেবা গ্রহণ করতে প্রবাসীরা বিপুল অর্থ ব্যয়সহ নানা সমস্যার মুখোমুখি হন।

এ কারণে, ওয়েলিংটনে বাংলাদেশ হাইকমিশন স্থাপন করলে প্রবাসী বাংলাদেশিরা সরাসরি কনস্যুলার সেবা পাবে, যা তাদের জন্য সহজ এবং সাশ্রয়ী হবে।

বর্তমানে নিউজিল্যান্ডে বাংলাদেশসহ ৭২টি দেশের কূটনৈতিক মিশন রয়েছে। বাংলাদেশের মিশন স্থাপন হলে তা দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, মিশন স্থাপনের ব্যয় পরবর্তী অর্থবছরে (২০২৫-২৬) নির্বাহ করা হবে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা