ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

কঙ্গোতে রহস্যজনক রোগে ৭৯ তরুণের মৃত্যু

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৫:০৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৫:০৫:২৭ অপরাহ্ন
কঙ্গোতে রহস্যজনক রোগে ৭৯ তরুণের মৃত্যু

আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে এক রহস্যজনক রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭৯ জন। নিহতদের সবার বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (৪ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে জানায়, কঙ্গোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফ্লুয়ের মতো উপসর্গ সৃষ্টি করা অজ্ঞাত একটি রোগে মৃত্যুর সংখ্যা বাড়ছে। কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত ব্যক্তিদের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে, এবং তাদের মধ্যে জ্বর, মাথাব্যথা, শ্বাসকষ্ট ও সর্দির মতো সাধারণ ফ্লু লক্ষণ দেখা দিয়েছিল।

এ পর্যন্ত প্রায় ৩০০ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে কঙ্গোর কোয়ানগো প্রদেশে এটি বেশি বিস্তার লাভ করেছে।

এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। চিকিৎসকরা নিয়মিত হাত ধোয়া এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ইবোলার নতুন ভ্যারিয়েন্ট হতে পারে, তবে এ ব্যাপারে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা