ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

‘অনুমতি ছাড়া’ বাংলাদেশবিরোধী বিক্ষোভ, চেন্নাইয়ে গ্রেফতার ৫০০

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৫:৫০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৫:৫০:০০ অপরাহ্ন
‘অনুমতি ছাড়া’ বাংলাদেশবিরোধী বিক্ষোভ, চেন্নাইয়ে গ্রেফতার ৫০০

বাংলাদেশবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ৫০০ ভারতীয়কে গ্রেফতার করেছে চেন্নাই পুলিশ। এদের মধ্যে ১০০ জন নারী রয়েছে। ৪ ডিসেম্বর বুধবার চেন্নাইয়ের রাজা রত্নম স্টেডিয়ামের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবি এবং সংখ্যালঘুদের ওপর কথিত হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই বিক্ষোভে অংশ নেন বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুনানি এবং অন্যান্য হিন্দু সংগঠনের সদস্যরা। বিক্ষোভে নেতৃত্ব দেন হিন্দু মুনানির সংগঠক রাজু, এবং উপস্থিত ছিলেন সাবেক রাজ্যপাল তামিলিসাই সাউন্দারারাজন, আরএসএস নেতা কেশব বিনয়গম, বিজেপি নেতা করু নাগরাজন এবং ভি পি দুরাইস্বামী।

বিক্ষোভকারীরা বাংলাদেশের সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন। বিক্ষোভের পর তারা আন্না সালাইয়ের দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের পুলিশ গাড়ি এবং এমটিসি বাসে করে আরআর স্টেডিয়াম থেকে সরিয়ে আনা হয়। তাদেরকে শহরের আন্না অডিটোরিয়াম ও পেরিয়ামেটের একটি করপোরেশন কমিউনিটি হলে আটকে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভের আয়োজনের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি, তাই তাদের বিরুদ্ধে এজমোর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিনের বিক্ষোভের কারণে এজমোরের রুকমণি লক্ষ্মীপতি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে ১৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা যাতে নিরাপত্তা বলয় ভেঙে মিছিল চালিয়ে যেতে না পারে, সেজন্য রাস্তার বিভিন্ন প্রান্তে ব্যারিকেড বসানো হয়েছিল।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী