ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

পুলিশের ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন

  • আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০৮:৩২:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০৮:৩২:৩৪ পূর্বাহ্ন
পুলিশের ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন
পুলিশের ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এতে জানানো হয়, ডিএমপির সাবেক কমিশনার মো. মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে), শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে পুলিশ সদরদপ্তরে, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবুল কালাম সিদ্দিককে শিল্পাঞ্চল পুলিশে, ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. দেলোয়ার হোসেনকে সিআইডির অতিরিক্ত কমিশনার, সিআইডির ডিআইজি এস এন মো. নজরুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেনকে ডিএমপির যুগ্মকমিশনার করা হয়েছে।

এছাড়া ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিসি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জসীম উদ্দিনকে ডিএমপির ডিসি, টিডিএসের মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের শফিকুল ইসলামকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি, সিআইডির মোহাম্মদ মনিরুজ্জামানকে সিআইডির পুলিশ সুপার, সিআইডির মো. সালাউদ্দিনকে একই সংস্থার পুলিশ সুপার করা হয়েছে।এছাড়া ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ আবুল কালাম আজাদকে ডিএমপির উপপুলিশ কমিশনার এবং পিবিআইয়ের শাহ মো. আব্দুর রউফকে ডিএমপির উপপুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।এছাড়া অন্য আরেক প্রজ্ঞাপনে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বেগম শামীমা আরাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মানুষের মস্তিষ্ক দীর্ঘকাল সুস্থ রাখে পারিবারিক সুসম্পর্ক ও জীবন নিয়ে সন্তষ্টি

মানুষের মস্তিষ্ক দীর্ঘকাল সুস্থ রাখে পারিবারিক সুসম্পর্ক ও জীবন নিয়ে সন্তষ্টি