ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

পরবর্তী জয়া বচ্চন হয়ে ওঠার দৌড়ে নাম লিখিয়েছেন কাজল

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ০৩:৪৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৪ ০৫:০৩:৫৬ অপরাহ্ন
পরবর্তী জয়া বচ্চন হয়ে ওঠার দৌড়ে নাম লিখিয়েছেন কাজল
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। ছয়টি ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তিনি। বিনোদন জগতে কাজল বরাবরই ভীষণ মুডি। নিজের ইচ্ছামতো কাজ করতেই পছন্দ করেন তিনি। লোকদেখানোর কাজ তিনি করেন না তা অতীতে বহুবার বলেছেন এ অভিনেত্রী। 
কখনো প্রকাশ্যে এসেছে তার খামখেয়ালি আচরণের ছবি, আবার কখনো প্রকাশ্যে সমালোচনার ঝড় তুলেছে তার ব্যবহার। এখন আবার কথায় কথায় হারাচ্ছেন মেজাজ। পান থেকে চুন খসলেই চোখ বড় বড় করে বকুনি দিচ্ছেন সবাইকে। এই দেখে অনেকে আবার বলছেন— তিনি নাকি পরবর্তী জয়া বচ্চন হয়ে ওঠার দৌড়ে নাম লিখিয়েছেন। আবার 'দ্বিতীয় জয়া বচ্চন' বলে কটাক্ষ করতেও ছাড়ছেন নেটিজেনরা।প্রতি বছর ধুমধাম করে মুম্বাইয়ের মুখার্জি বাড়িতে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বিশেষ দায়িত্বে থাকেন অভিনেত্রী কাজল। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু তার মধ্যেই একাধিকবার চটেছেন তিনি। কখনো ফটোসাংবাদিকদের জমানো ভিড় দেখে ধমক দিয়েছেন এ অভিনেত্রী। আবার কখনো ভোগ পরিবেশনের সময় অতিথি ছবি তুলতে গেলেও চোখ রাঙিয়েছেন কাজল। 

পূজামণ্ডপে জুতা পরে ফটোসাংবাদিক ঢুকে পড়লে কাজল বকুনি দিয়েছেন— এখনই জুতা খুলে আসুন। এখানে পূজা হচ্ছে, ভুলে যাবেন না। — এসব দেখেই ভক্তদের প্রশ্ন ছিল, কাজল কি খুব রাগী? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী কাজল বলেন, তিনি মোটেই সব সময় রেগে থাকেন না। কোনো কোনো দিন মেজাজ খারাপ থাকে। দিনটাই হয়তো খারাপ যায়। তখন রাগ প্রকাশ করেন। তবে এ নিয়ে কোনো আফসোস নেই তার। রাগ দেখে লোকে কী ভাবছে, তার জন্য নিজের আচরণে কোনো পরিবর্তন করবেন না তিনি।

কাজল বলেন, হ্যাঁ আমি রেগে যাই। প্রত্যেকটা দিন তো এক রকমের হয় না। আমি এমনই। তারকা বলে ভাবমূর্তি রক্ষা করার জন্য আমি নিজেকে বদলাতে পারব না। অন্য কেউ কেন বলে দেবে আমি কখন হাসব আর কখন রেগে যাব।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা