ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

প্রেমিকের সঙ্গেই কীর্তির বিয়ে

  • আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০২:০৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০২:০৭:৪৯ অপরাহ্ন
প্রেমিকের সঙ্গেই কীর্তির বিয়ে

দেড় দশক প্রেম করার পর প্রেমিকের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশ। দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টোনি থাটির সঙ্গে গাটছড়া বাঁধতে যাচ্ছেন ‘সরকার’খ্যাত এই অভিনেত্রী। খবর পিঙ্কভিলার এ প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ১২ ডিসেম্বর ভারতের পর্যটন এরিয়া গোয়াতে বসবে কীর্তি-অ্যান্টোনির বিয়ের আসর। ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দুই পরিবারের সদস্য ছাড়া বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা বিয়েতে উপস্থিত থাকবেন. এরই মধ্যে চেন্নাই থেকে বিমানযুগে গোয়াতে পৌঁছে গেছেন কীর্তি-অ্যান্টোনি ও তাদের বন্ধুরা। কীর্তির এক বান্ধবী কয়েকটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। সেখানে বিমান টিকিটের ছবিও রয়েছে। এ ছবিতে লেখা রয়েছে— “এবং শুরু।” হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, “কেএ (কীর্তি-অ্যান্টোনি) এর বিয়ে।” পরে এ পোস্ট কীর্তি তার ইনস্টাগ্রামে শেয়ার করেন।কয়েক দিন আগে কীর্তি সুরেশের বিয়ের নিমন্ত্রণপত্র ইন্টারনেটে ভাইরাল হয়। তাতে কীর্তির বাবা-মা, জি সুরেশ কুমার এবং মেনকা সুরেশের স্বাক্ষর রয়েছে। বিয়ের কার্ডে লেখা রয়েছে, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের মেয়ে আগামী ১২ ডিসেম্বর বিয়ে করতে যাচ্ছে। খুব ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হবে। আশা করছি, তাদেরকে আপনাদের প্রার্থনায় রাখবেন।”

আগামী ১০ ডিসেম্বর শুরু হবে কীর্তি-অ্যান্টোনির প্রাক-বিয়ের অনুষ্ঠান। হিন্দু ও খ্রিষ্টান রীতিতে বিয়ে করবেন তারা। ১২ ডিসেম্বর সকালে হিন্দু রীতিতে বিয়ের অনুষ্ঠান হবে। ঐহিত্য মেনেই শাড়িতে কনে সাজবেন কীর্তি। এদিন, বিকালে চলে যাবেন চার্চে। সূর্যাস্তের সময়ে খ্রিষ্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই প্রেমিক যুগল।২০০০ সালে মালায়ালাম ভাষার ‘পাইলট’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন কীর্তি সুরেশ। এরপর আরো বেশ কটি সিনেমা ও টেলিভিশন সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি।২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘গীতাঞ্জলি’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন কীর্তি। এ পর্যন্ত তার অভিনীত ৩৭টি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তার হাতে আরো ৩টি সিনেমার কাজ রয়েছে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু