ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২০ সদস্যের কমিটি গঠন

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ১২:২৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ১২:২৬:১৩ অপরাহ্ন
জাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২০ সদস্যের কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদ সিয়াম।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমা।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমরান শাহরিয়ার, যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নাসিম আল তারিক এবং ফারহানা বিনতে জিগার ফারিনা। উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন আরিফ সোহেল এবং মেহেরাব সিফাত।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ওবায়দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্বে থাকবেন নাহিদ হাসান ইমন এবং ইমরান হোসেন রাহাত। কমিটির মুখ্য সংগঠক হয়েছেন নাকিব আল মাহমুদ অর্ণব, এবং সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন জান্নাত উল ফিরদাউস আঞ্জুম ও মোহাম্মদ রায়হান। মুখপাত্র হিসেবে রয়েছেন মালিহা নামলাহ।

কমিটির অন্য সদস্যরা হলেন: নাফিজ উর রহমান, কাউসার আল আরমান, তানভীর আহমেদ শিহাব, মার্যিউর রহমান চৌধুরী, রাঈদ হোসেন এবং গালিব হাসান।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ

হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ