ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

মৃত্যুদণ্ড এড়াতে পরিশোধ করতে হবে ৯০০ কোটি ডলার

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০১:০৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০১:০৩:১৩ অপরাহ্ন
মৃত্যুদণ্ড এড়াতে পরিশোধ করতে হবে ৯০০ কোটি ডলার
ভিয়েতনামের শীর্ষ ধনকুবের ও রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রুং মাই ল্যান মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন। ৬৮ বছর বয়সী এই ব্যবসায়ীর বিরুদ্ধে দেশটির ইতিহাসের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আদালতের রায় অনুযায়ী, ৯০০ কোটি ডলার ফেরত দিলে তার মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হতে পারে। খবর সিএনএন।ল্যানকে হো চি মিন সিটির একটি আদালত এপ্রিলে মৃত্যুদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যাংক ব্যবস্থাকে নিজের স্বার্থে ব্যবহার করে প্রায় ১ হাজার ২০০ কোটি ডলারেরও বেশি অর্থ আত্মসাৎ করেছেন। এই অর্থের পরিমাণ ভিয়েতনামের জিডিপির প্রায় ৩ শতাংশের সমান।

তবে আদালত বলেছেন, যদি ল্যান তার অপরাধের মাধ্যমে অর্জিত অর্থের তিন-চতুর্থাংশ পরিশোধ করতে পারেন, তাহলে তার মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হতে পারে। অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা থেকে নিজেকে রক্ষা করতে হলে তাকে অন্তত ৯০০ কোটি ডলার পরিশোধ করতে হবে।
এক সময় ল্যান ভিয়েতনামের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের একজন ছিলেন। তিনি দেশের বিভিন্ন জায়গায় বিলাসবহুল বাড়ি, হোটেল এবং বাণিজ্যিক সম্পত্তি কিনেছিলেন।

তবে তার এই ধন-সম্পদের পেছনে ছিল ব্যাংকিং ব্যবস্থার ব্যাপক কেলেঙ্কারি। ল্যান একাধিক ব্যাংককে তার ব্যক্তিগত এটিএম হিসেবে ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।২০২২ সালে ল্যানকে গ্রেফতারের পর ভিয়েতনামের ব্যাংকিং খাতে ব্যাপক ধাক্কা লেগেছিল। তার গ্রেফতারের পর ব্যাংকগুলোতেও অর্থ তোলার ঝড় ওঠে।

বিশেষজ্ঞরা বলছেন, ল্যানের কেলেঙ্কারি ভিয়েতনামের আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা ও স্থিতিশীলতার জন্য একটি বড় ধাক্কা। তার এই কাজে অনেক সরকারি কর্মকর্তাও জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।ল্যানের এই কেলেঙ্কারির কারণে ভিয়েতনামের অর্থনীতির ভবিষ্যৎ নিয়েও অনেকেই উদ্বিগ্ন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা