ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

৬৯ লাখ টাকার স্বর্ণ নিয়ে অভিনেত্রীসহ দুই বিমান যাত্রী আটক

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৩:৫০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৩:৫০:১১ অপরাহ্ন
৬৯ লাখ টাকার স্বর্ণ নিয়ে অভিনেত্রীসহ দুই বিমান যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নাট্যাভিনেত্রী অনামিকা জুথীসহ দুই যাত্রীর কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা বিভাগ। উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় ৬৯ লাখ টাকা বলে জানা গেছে।

শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফেরত ফ্লাইট (বিজি-১৪৮) থেকে তাদের আটক করা হয়। আটক যাত্রীরা হলেন ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা জুথী এবং চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর পরিচালকের নির্দেশনায় এনএসআই ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে ওই বিমানে তল্লাশি চালায়। তল্লাশির সময় অনামিকা জুথী দুটি হাতের চুড়ি স্কচটেপ দিয়ে আটকে এবং চেইনগুলো গলায় লুকিয়ে রাখেন। তারা এই স্বর্ণালংকারগুলি হাতব্যাগে বহন করছিলেন।

তাদের ঢাকা পাঠানো হয়, কারণ তারা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ছিলেন। সেখানে এনএসআই ও শুল্ক গোয়েন্দা টিমের কাছে তাদের হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।


কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম