ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোলাগুলি, কিশোরসহ গুলিবিদ্ধ ৩

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০৮:৪৯:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০৮:৪৯:২৩ পূর্বাহ্ন
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোলাগুলি, কিশোরসহ গুলিবিদ্ধ ৩
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় এক কিশোরসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধরা হলো আমিন (২৭), শফিক (৩২) ও সাজ্জেন ওরফে রহমত (১৩)। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানায়, শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় হঠাৎ জেনেভা ক্যাম্পের ভেতরে গোলাগুলি শুরু হয়।গুলির শব্দে তাজমহল রোড, বাবর রোড ও হুমায়ন রোডের বাসিন্দারা ভয়ে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। সন্ধ্যার পর থেকে গুলির শব্দে পুরো এলাকার দোকানপাট বন্ধ ও যান চলাচল থমকে যায়। সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষ থেমে থেমে অনেকক্ষণ ধরে চলে।মাদক ব্যবসাকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি চলছে বলে স্থানীয়রা জানায়।এখন পর্যন্ত এসব সংঘর্ষে ছয়জন প্রাণ হারিয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার জানান, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে থানায় লোকবল কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা হিমশিম খেতে হচ্ছে।

এই পুলিশ কর্মকর্তা জানান, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ‘বনিয়া সোহেল’ ও ‘পারমনু’ নামের দুই ব্যক্তির পৃথক গ্রুপ রয়েছে।আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় এই দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। 
কিশোর রহমতের ভাই মোহাম্মদ মুরাদ জানান, শনিবার বিকেলে বাসা থেকে পানি আনতে বের হয় তাঁর ছোট ভাই। তখন সে গোলাগুলির মধ্যে পড়ে যায়। রহমতের পেটের নিচদিকে গুলি লাগে।তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এর আগে ১৬ অক্টোবর জেনেভা ক্যাম্পে গোলাগুলির মধ্যে পড়ে রেস্তোরাঁকর্মী মো. শানেমাজ (৩৮) নিহত হন। তাঁর আগে জেনেভা ক্যাম্পের পাশে ‘প্রতিপক্ষের’ গুলিতে মো. সনু (৩০) নামের একজন নিহত হন। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা