ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৬ সেনাসহ নিহত ২৮

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ১০:২৬:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ১০:২৬:৫১ পূর্বাহ্ন
পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৬ সেনাসহ নিহত ২৮
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার তিনটি জেলায় ‘সন্ত্রাসী’দের সঙ্গে সংঘর্ষে ছয় সেনা সদস্য ও ২২ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এ তথ্য জানিয়েছে। খবর দ্য ডনের।গত শুক্র ও শনিবার ( ৬ ও ৭ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।আইএসপিআর এক বিবৃতিতে জানায়, খাইবার পাখতুনখোয়ার থল জেলায় ‘সন্ত্রাসীদের’ একটি নিরাপত্তা চৌকিতে হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় সেনাবাহিনী। সংঘর্ষে তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়। তবে তীব্র গোলাগুলির সময় ছয়জন সেনা নিহত হয়েছেন।নিহতরা হলেন- সেপাই নিজামুদ্দিন, নাইব সুবেদার মোহাম্মদ খালিক, হাবিলদার জাদিদ আলি ও ল্যান্স নায়েক শহীদুর রহমান, সিফাতউল্লাহ , উইলায়াত হুসেইন।
 
ত্যাংক জেলার গুল ইমাম এলাকায় সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে নয় ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে। ওই অভিযানে আরও ছয়জন আহত হয়েছে।এছাড়া উত্তর ওয়াজিরিস্তান জেলায় অন্য একটি অভিযানে ১০ জন ‘সন্ত্রাসী’কে সফলভাবে নির্মূল করা হয়েছে বলে জানায় আইএসপিআর। ‘সন্ত্রাসী’দের অবশিষ্ট উপস্থিতি নির্মূল করতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।আইএসপিআর’র বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অঙ্গীকারবদ্ধ। আমাদের সাহসী সেনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্প আরও দৃঢ় করে।প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পৃথক বিবৃতিতে সন্ত্রাসবিরোধী এই অভিযানে নিরাপত্তা বাহিনীর সফলতা ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
 
জারদারি বলেছেন, ২২ জন ‘সন্ত্রাসী’কে হত্যার এই সাফল্য নিরাপত্তা বাহিনীর একটি বড় অর্জন। ‘সন্ত্রাসী’দের সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত এই অভিযান চলবে।নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন, ‘সন্ত্রাসী’দের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গকারীদের সাহসকে পুরো জাতি স্যালুট জানায়। আমাদের দেশ রক্ষায় তাদের আত্মত্যাগ জাতির জন্য গর্বের।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা