ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসন: হিসেবনিকেশে কোন জোট পাচ্ছে কত আসন

সাগরপাড়ে সাফ জয়ী নারীদের সংবর্ধনা দিল সেনাবাহিনী

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ১২:২৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ১২:২৮:০৫ অপরাহ্ন
সাগরপাড়ে সাফ জয়ী নারীদের সংবর্ধনা দিল সেনাবাহিনী

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪-এ চ্যাম্পিয়ন হওয়া নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৭ ডিসেম্বর) রাতে কক্সবাজারে এ সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে ১ কোটি টাকার অর্থ পুরস্কারও দেওয়া হয়েছে খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের।

সাফ জয়ী নারী ফুটবলাররা বলছেন, এই সংবর্ধনা তাদের জন্য বিশেষ কিছু। যা ভবিষ্যতে আরও ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে। সানজিদা আক্তার বলেন, "বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনীর কাছ থেকে সংবর্ধনা পাওয়া আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এটি আমাদের আরও ভালো খেলার প্রেরণা দেবে।" একই কথা বলেছেন মাসুরা পারভীন। তিনি বলেন, "সামনের দিনগুলোতে আমাদের আরও ভালো ফুটবল খেলতে হবে। দেশের জন্য আরও বড় অর্জন আনতে হবে।"

অনুষ্ঠানে প্রধান অতিথি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, "নারী ফুটবল দলের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণার সঞ্চার করবে। ভবিষ্যতে তারা শুধু দক্ষিণ এশিয়ায় নয়, সারা বিশ্বে দেশের সুনাম ছড়াবে।"

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, "বাংলাদেশের নারী ফুটবল দল দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে রাজত্ব করছে। সঠিক পরিকল্পনা এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে এই সাফল্যের পরিসর আরও বড় করা সম্ভব।"

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও অলিম্পিক এসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তারা।

নারী ফুটবলারদের প্রত্যেককে ৪ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। টুর্নামেন্ট সেরা ঋতুপর্ণা চাকমা এবং সেরা গোলকিপার রুপনা চাকমা পেয়েছেন অতিরিক্ত ১ লাখ ৭৫ হাজার টাকা। কোচ ও কর্মকর্তারাও পেয়েছেন আর্থিক পুরস্কার।

গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ শক্তিশালী নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে।


কমেন্ট বক্স
তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক