ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

পুলিশের প্রস্তাবে তিন সংগঠনের ৬ প্রতিনিধি যাচ্ছে ভারতীয় হাইকমিশনে

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০১:১৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০১:১৮:২৩ অপরাহ্ন
পুলিশের প্রস্তাবে তিন সংগঠনের ৬ প্রতিনিধি যাচ্ছে ভারতীয় হাইকমিশনে

বিএনপির তিন সংগঠনের যৌথ উদ্যোগে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিতে গিয়েছেন ছয়জন প্রতিনিধি। পুলিশের প্রস্তাবে রাজি হয়ে রোববার (৮ ডিসেম্বর) দুপুরে তারা হাইকমিশনের উদ্দেশে রওনা হন।

প্রতিনিধিদের মধ্যে রয়েছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
পুলিশের গুলশান জোনের ডিসি তারেক আহমেদ জানান, "শান্তিপূর্ণ যেকোনো কর্মসূচিকে আমরা স্বাগত জানাই। তবে আইন-শৃঙ্খলা রক্ষার্থে কিছু নিয়ম মেনে চলতে হয়। আমরা ভারতীয় হাইকমিশনের সঙ্গে কথা বলে ছয়জন প্রতিনিধিকে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছি।"

এর আগে, দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে রামপুরা ব্রিজের ওপর ব্যারিকেড দিয়ে বিএনপির প্রতিবাদী পদযাত্রা আটকে দেয় পুলিশ। নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা সাড়ে ১১টার দিকে পদযাত্রাটি শুরু হয়।

পদযাত্রায় অংশ নিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতাকর্মীরা। তবে হাইকমিশনের সঙ্গে আলোচনার পর পুলিশ স্মারকলিপি দেওয়ার জন্য ছয়জন প্রতিনিধি প্রেরণের সিদ্ধান্ত নেয়।

এই স্মারকলিপি প্রদানের মাধ্যমে দলটির দাবি ও অবস্থান তুলে ধরার আশা করছেন নেতাকর্মীরা।


কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ