ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

হাইকোর্টে শমী কায়সারের জামিন আবেদন

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০৬:০৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০৬:০৪:৩৮ অপরাহ্ন
হাইকোর্টে শমী কায়সারের জামিন আবেদন
ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানায় হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেছেন। তার আইনজীবী জানায়, রোববার (৮ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়।

এদিকে, ৯ নভেম্বর এই মামলায় শমী কায়সার এবং সংগীতভিত্তিক টিভি চ্যানেল গানবাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছিল। দুজনকেই রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। মামলার প্রেক্ষিতে, ৩ নভেম্বর মধ্যরাতে উত্তরা থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়, এবং ৪ নভেম্বর তার আদালতে হাজির করা হয়। তার পর ৬ নভেম্বর তাকে রিমান্ডে পাঠানো হয়। শমী কায়সারও ৫ নভেম্বর গ্রেপ্তার হন এবং তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলা অনুযায়ী, গত ১৮ জুলাই উত্তরা পূর্ব থানাধীন আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের হামলায় গুলিবর্ষণ হয়। এই হামলায় ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে, ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন, যার আসামি করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে। এই মামলায় কৌশিক হোসেন তাপস ও শমী কায়সারকে আসামি করা হয়, এবং তারা জামিনের জন্য আবেদন করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে