ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ছক্কার ডাবল সেঞ্চুরি মাহমুদউল্লাহর

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ১১:১৬:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ১১:৩৩:৩১ পূর্বাহ্ন
ছক্কার ডাবল সেঞ্চুরি মাহমুদউল্লাহর
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ এক ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৪ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে ছুঁয়েছেন এক বিশেষ মাইলফলক—২০০ ছক্কার কীর্তি। মাহমুদউল্লাহ হয়েছেন বাংলাদেশের প্রথম ব্যাটার, যিনি এই মাইলফলক অর্জন করেছেন।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ছক্কার সংখ্যা ছিল ১৯৭। এই ম্যাচে তিনটি ছক্কা মেরে পৌঁছে যান ২০০-তে। ৪৩০ ইনিংসে এই কীর্তি গড়েন তিনি।এর আগে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার মালিক ছিলেন তামিম ইকবাল। তামিম ৪৪৮ ইনিংসে মেরেছেন ১৮৮টি ছক্কা। তবে এবার মাহমুদউল্লাহ ছাড়িয়ে গেছেন এই ওপেনারকে।


তিন সংস্করণে ছক্কার পরিসংখ্যান

টেস্ট


তামিম ইকবাল: ৪১ ছক্কা

মাহমুদউল্লাহ রিয়াদ: ২৪ ছক্কা

ওয়ানডে

তামিম ইকবাল: ১০৩ ছক্কা

মাহমুদউল্লাহ রিয়াদ: ৯৯ ছক্কা

টি-টোয়েন্টি

মাহমুদউল্লাহ রিয়াদ: ৭৭ ছক্কা (বাংলাদেশের সর্বোচ্চ)

তামিম ইকবাল: ৪৪ ছক্কা

তিন সংস্করণ মিলিয়ে ছক্কার তালিকায় তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। ৫২১ ইনিংসে তিনি মেরেছেন ১৭৩টি ছক্কা। এরপর আছেন সাকিব আল হাসান (১৩৫ ছক্কা, ৪৯১ ইনিংস) ও লিটন দাস (১১৯ ছক্কা)।

তামিমের পর মাহমুদউল্লাহর এই অর্জন বাংলাদেশের ব্যাটিং সক্ষমতার এক উজ্জ্বল দিক তুলে ধরে। বিশেষ করে চাপের মধ্যে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার জন্য বরাবরই পরিচিত মাহমুদউল্লাহ। তার ছক্কার ক্ষমতা দলের জন্য নতুন শক্তি যোগাচ্ছে এবং তাকে বাংলাদেশের অন্যতম সেরা ফিনিশার হিসেবে আরও প্রতিষ্ঠিত করেছে।

বাংলাদেশের ক্রিকেটে মাহমুদউল্লাহর এই অর্জন নিঃসন্দেহে এক অনন্য নজির। তার ধারাবাহিকতা ও অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ। ছক্কার এই যাত্রা যে আরও দীর্ঘ হবে, তা নিয়ে আশাবাদী পুরো ক্রিকেটপ্রেমী জাতি।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম