ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দিল্লির ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ১১:৪৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ১১:৪৩:৫৮ পূর্বাহ্ন
দিল্লির ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি
ভারতের রাজধানী নয়াদিল্লির ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে দেয়া এই হুমকির পর স্কুলগুলোতে আতঙ্কের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।সোমবার (৯ ডিসেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভির হাতে আসা ই-মেইলের অনুলিপি অনুযায়ী, রোববার রাত ১১টা ৩৮ মিনিটে ই-মেইলটি পাঠানো হয়। ই-মেইলে দাবি করা হয়, ভবনের ভেতরে একাধিক বোমা রাখা হয়েছে।ই-মেইলে বলা হয়েছে, ‘বোমাগুলো ছোট, আর খুব সূক্ষ্মভাবে লুকানো আছে। হুমকিদাতা বোমা নিষ্ক্রিয় করার কথা বলে ৩০ হাজার ডলার দাবি করেছে।এতে আরও বলা হয়েছে, ‘বোমা বিস্ফোরিত হলে ভবনের খুব বেশি ক্ষতি হবে না, তবে তাতে অনেক মানুষ আহত হবে। আপনারা সবাই পরিণতি ভোগ এবং অঙ্গ হারানোর প্রাপ্য।’
 
দিল্লি পুলিশ প্রেরকের আইপি ঠিকানার বিষয়টি তদন্ত করছে এবং ই-মেইল প্রেরককে খুঁজছে।এনডিটিভি বলছে, সোমবার সকালে যখন স্কুল বাস আসছিল, অভিভাবকরা তাদের সন্তানদের নামিয়ে দিচ্ছিলেন, আর কর্মীরা সকালের অ্যাসেম্বিলির জন্য প্রস্তুতি নিচ্ছেন-এমন কর্মযজ্ঞের মধ্যে ওই সতর্কবার্তা আসে।দিল্লি ফায়ার সার্ভিস স্থানীয় সময় সকাল সোয়া ৬টার দিকে জিডি গোয়েঙ্কা স্কুল থেকে প্রথম কল পায়। পরে সকাল ৭টা ৬ মিনিটে ডিপিএস আর কে পুরম থেকে একই বিষয়ে আরেকটি কল আসে।
 এর আগে গত অক্টোবর ই-মেইলের মাধ্যমে একই ধরনের হুমকি এসেছিল, যাতে বলা হয়- সেন্ট্রাল রিজার্ভ ফোর্স পুলিশের স্কুলগুলোতে পরদিন সকাল ১১টার মধ্যে বোমা ফুটবে। ওই ঘটনায় তাৎক্ষণিক তদন্ত শুরু হয়। যদিও পরে বোমা সংস্ক্রান্ত কিছু পাওয়া যায়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা