ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উপহার

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ১২:২১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ১২:৩২:৩২ অপরাহ্ন
বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উপহার
ফেনীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের দাফতরিক কাজের জন্য জরুরি সামগ্রী উপহার দিয়েছে নৌবাহিনীর পরিবার কল্যাণ সংঘ। এদিকে, জেলার ক্ষতিগ্রস্ত আট হাজার পরিবারকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে বলে জানান জেলা প্রশাসক।চলতি বছর আগস্টের শেষ ভাগে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয় দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফেনী। জেলার ক্ষতিগ্রস্ত ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান জন্য প্রয়োজনীয় মালামাল উপহার দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে জেলার জিমনেসিয়াম হল থেকে তুলে দেয়া হয় আলমারি, চেয়ার-টেবিল, ফ্যান, আইপিএস ও কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম। প্রয়োজনীয় সামগ্রী পেয়ে খুশি সবাই।৫টি স্কুল-কলেজ, ১১টি মাদ্রাসা, ৭টি মসজিদ, ৪টি এতিমখানা ও ১২টি মন্দিরের প্রতিনিধির কাছে এসব সরঞ্জাম তুলে দেয় নৌবাহিনীর পরিবার কল্যাণ সংঘ।

ঈসা খাঁ ঘাঁটির অধিনায়ক কমডোর মোস্তফা জিল্লুর রহমান বলেন, ‘ক্ষতিগ্রস্ত মসজিদ-মাদ্রাসা, মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আমাদের এ আয়োজন।জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত আট হাজারের বেশি পরিবারকে পুনর্বাসনের কাজ চলছে। এরইমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে।’ফেনীতে বন্যায় মারা গিয়েছিলেন ২৯ জন।
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে