ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া বন্ধের ঘোষণা ট্রাম্পের

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০১:২৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০১:২৯:২৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া বন্ধের ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নিলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার প্রচলিত নিয়ম বাতিলের ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

সোমবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ২০২১ সালে ক্যাপিটল হিলে সংঘটিত দাঙ্গায় জড়িতদের মামলা পুনর্বিবেচনা করবেন। এনবিসি-র মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “এই মানুষগুলো নরকযন্ত্রণা ভোগ করছে। আমি প্রথম দিনেই তাদের জন্য দ্রুত পদক্ষেপ নেব।”

২০২১ সালের ৬ জানুয়ারি, ক্যাপিটল ভবনে ট্রাম্পের সমর্থকদের হামলায় পাঁচজন নিহত হয়েছিলেন। তারা তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী ফলাফল ঘোষণার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ক্যাপিটলের ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছিল।

এছাড়া ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার প্রচলিত নিয়মও বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রত্যেকেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পান। তবে ট্রাম্প বলছেন, “এই নিয়ম পরিবর্তন করতে হবে।”

ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে মার্কিন নাগরিকত্ব এবং গ্রিনকার্ড পাওয়ার জন্য বর্তমানে প্রচলিত একটি সহজ পথ বন্ধ হয়ে যাবে। কারণ, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুরা তাদের অভিবাসী বাবা-মাকে বৈধ বসবাসের অনুমতি পাইয়ে দেয়।

তবে অভিবাসন আইনজীবীরা ট্রাম্পের এই পরিকল্পনাকে সাংবিধানিক লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। তারা বলছেন, সংবিধানে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সুরক্ষিত করা হয়েছে, যা নির্বাহী আদেশ দিয়ে পরিবর্তন সম্ভব নয়।

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অভিবাসনসহ জ্বালানি এবং অর্থনীতির ক্ষেত্রে একাধিক নির্বাহী আদেশ জারি করার পরিকল্পনার কথাও জানিয়েছেন ট্রাম্প।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা