ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীকে তেলবাজি বন্ধ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০২:৩৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০২:৩৯:৫৩ অপরাহ্ন
আইনশৃঙ্খলা বাহিনীকে তেলবাজি বন্ধ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে তেলবাজি বন্ধ করতে হবে এবং সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না। তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুযোগ না দেয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী বিভাগ ও খুলনা বিভাগের আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "অনেক ভুয়া মামলা হচ্ছে, আর এসব ভুয়া মামলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দোষী কাউকে ছাড় দেয়া হবে না এবং নিরপরাধ কাউকে গ্রেফতার করা যাবে না।"

তিনি আরও জানান, দেশের বিভিন্ন থানায় অস্ত্র লুট হয়ে গেছে, কিন্তু এখনও অভিযানে আশানুরূপ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি বলেন, "লুট হওয়া অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।"

এছাড়া, মব জাস্টিস (মৌলিক আইন ভঙ্গ করে জনগণের হাতে বিচার) বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, "অনেকে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, যার কারণে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড ঘটছে। এটি বন্ধে জোর পদক্ষেপ নিতে হবে।"


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ

হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ