ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

 রবীন্দ্রসরণির মুক্তমঞ্চে চলো হাঁটি: লেট’স ওয়াক-ওয়াকাথন ২০২৪ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৩:৫২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৩:৫৭:১৬ অপরাহ্ন
 রবীন্দ্রসরণির মুক্তমঞ্চে চলো হাঁটি: লেট’স ওয়াক-ওয়াকাথন ২০২৪ অনুষ্ঠিত
 রবীন্দ্রসরণির মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে সোনারগাঁ জনপদ পর্যন্ত আয়োজন করা হলো “চলো হাঁটি: Let's Walk - Walkathon 2024”। স্বাস্থ্য সচেতনতা ও সক্রিয় জীবনের বার্তা নিয়ে এই ওয়াকাথনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এই ওয়াকাথনে ২.৫ কিলোমিটার পথ পাড়ি দেন অংশগ্রহণকারীরা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক পলিসি রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান এবং ইউএইচসি ফোরামের আহ্বায়ক ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, “হাঁটাহাঁটি শুধু শারীরিক সুস্থতার নয়, বরং মানসিক প্রশান্তিরও চাবিকাঠি। সমাজে সুস্থ, সক্রিয় জীবনধারা গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিটি গ্রুপের বিপণন ও বিক্রয় বিভাগের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী। তিনি বলেন, “এই আয়োজন কেবল একটি ওয়াকাথন নয়, এটি একটি সামাজিক আন্দোলন। সক্রিয় সমাজ গড়ার জন্য আমাদের সবাইকে এই ধরনের উদ্যোগে অংশ নিতে হবে।”চলো হাঁটি ওয়াকাথনের আয়োজন Let's Walk এর ফাউন্ডার ও চেয়ারম্যান অধ্যাপক ডা. অনুপম হোসেন বলেন, আগামী ৩ মাসের মাঝে ঢাকা শহরে আরও ৪টি অঞ্চলে ওয়াকাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে Let’s Walk পক্ষ থেকে। পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্তেও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে ওয়াকাথন।


অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যমুনা টিভি সিইও ফাহিম আহমেদ এবং আন্তর্জাতিক খ্যখ্যাতিসম্পন্ন টেবিল টেনিস খেলোয়াড় ও সংগঠক জোবেরা রহমান লিনু।চলো হাঁটি: Let's Walk - Walkathon 2024 আয়োজন করেছে Let's Walk এবং রোটারি ঢাকা অবনী। এই আয়োজনের উদ্দেশ্য ছিল হাঁটাহাঁটির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং শারীরিক-মানসিক সুস্থতার প্রতি মানুষের আগ্রহ বাড়ানো। সার্বিকভাবে, এই ওয়াকাথন জীবনে ইতিবাচক পরিবর্তনের দৃঢ় আকা•Lv জাগ্রত রাখার লক্ষ্য রেখে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং সচেতনতা ছড়িয়েছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা