ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

মালদ্বীপে অসুস্থ প্রবাসীকে বিমান টিকিট দিলো হাইকমিশন

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ১০:৫৯:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ১০:৫৯:১২ পূর্বাহ্ন
মালদ্বীপে অসুস্থ প্রবাসীকে বিমান টিকিট দিলো হাইকমিশন

গুরুতর অসুস্থ মালদ্বীপ প্রবাসী তানজু মিয়া আশরাফুলকে দেশে ফিরে উন্নত চিকিৎসার জন্য একটি বিমানের টিকিট সরবরাহ করেছে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তার দেশে ফেরার কথা রয়েছে।

সোমবার মালদ্বীপস্থ বাংলাদেশ মিশনের পক্ষ থেকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে বিমানের টিকিটসহ যাবতীয় ভ্রমণ ডকুমেন্ট হস্তান্তর করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কল্যাণ সহকারী আল মামুন পাঠান এবং কনস্যুলার সহকারী মো. ময়নাল হোসেন।

তানজু মিয়া আশরাফুল (৩৭) মালদ্বীপের রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। বৈধ কোনো মালিকানা না থাকায় এবং চিকিৎসার ব্যয়ভার বহন করতে অক্ষম হওয়ায় তার দেশে ফেরা অত্যন্ত জরুরি হয়ে পড়ে।

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাঁচেরকোল গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে তানজু মিয়ার চিকিৎসার খরচ ও দেশে ফেরার ব্যবস্থায় সহযোগিতা করায় হাইকমিশনের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে