ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চলতি মাসেই নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ঘোষণার ইঙ্গিত প্রধান উপদেষ্টার

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ১১:২৫:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ১১:২৫:৫০ পূর্বাহ্ন
চলতি মাসেই নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ঘোষণার ইঙ্গিত প্রধান উপদেষ্টার

জাতীয় নির্বাচন ও সংস্কার নিয়ে চলতি মাসেই গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করা জরুরি। পুরোনো সমস্যাগুলো পরিহারের জন্য নির্বাচনের আগে কিছু সংস্কার করা আবশ্যক।

সোমবার (১০ ডিসেম্বর) ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধি দলের সাথে কার্যালয়ে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, নির্বাচনী প্রক্রিয়ায় তাদের সুপারিশ অন্তর্ভুক্ত করতে সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ড. ইউনূস বলেন, "সরকার যদি এখন নির্বাচন দেয়, তাহলে তা হবে সেকেলে। এতে পুরোনো সমস্যাগুলো ফিরে আসার আশঙ্কা রয়েছে। আমরা এমন একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যা হবে সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠিত।"

তিনি আরও বলেন, "অন্তর্বর্তী সরকারের দুটি দায়িত্ব হলো নির্বাচন আয়োজন এবং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা। এ লক্ষ্যে কাজ করছে ১৫টি ভিন্ন কমিশন। চলতি মাসের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে এসব কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করছি।"

বৈঠকে ইউরোপীয় প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, "এটি বাংলাদেশের বিজয়ের মাস। বৈঠকটি দেশের প্রতি আপনাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থনের বহিঃপ্রকাশ।"

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে কিছু অপপ্রচার সত্ত্বেও অর্থনীতি, ব্যাংকিং এবং শ্রম খাতে সংস্কারের মাধ্যমে দেশটি এগিয়ে যাচ্ছে।

"আমরা পুরোনো সমস্যাগুলোর সমাধানে এগিয়ে যাচ্ছি, যাতে একটি শক্তিশালী নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করা যায়," বলেন ড. ইউনূস।


কমেন্ট বক্স
আধুনিক যেসব গুনাহকে আমরা গুনাহ মনে করি না

আধুনিক যেসব গুনাহকে আমরা গুনাহ মনে করি না