ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

৭ মাস পর মাঠে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৯:৫৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৯:৫৯:২৪ পূর্বাহ্ন
৭ মাস পর মাঠে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল
৭ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল। এনসিএল টি-টোয়েন্টি দিয়ে বুধবার (১১ ডিসেম্বর) মাঠে ফিরবেন সাবেক টাইগার অধিনায়ক। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিলেটে ব্যাটিং প্র্যাক্টিস সেরে নিয়েছেন তিনি। পর্যবেক্ষণ করেছেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটও।সিলেটে এনসিএল টি-টোয়েন্টি মাঠে গড়ানোর আগের দিন সবার মধ্যমণি ছিলেন তামিম ইকবাল। ক্যামেরার লেন্স আলাদাভাবে খুঁজে নেয় তাকে। টাইগারদের সাবেক অধিনায়কও আড়মোড়া ভেঙে ২২ গজে নামার প্রস্তুতি সেরে নেন। পাক্কা ৭ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তাকে।


চলতি বছরের মে মাসে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের বিপক্ষে প্রাইম ব্যাংকের জার্সিতে সবশেষ নেমেছিলেন তামিম। এরপর আর কম্পিটিটিভ ক্রিকেটে দেখা যায়নি এ ওপেনারকে। এই সময়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে একাই চালিয়ে গেছেন অনুশীলন। বারবার ঘুরে ফিরে উঠেছে প্রশ্ন, কবে ফিরছেন মাঠে? জাতীয় দলের জার্সি কি আবার গায়ে জড়াবেন? আপাতত আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ না জানা গেলেও, খেলায় ফেরাটা নিশ্চিত। তামিম ভক্তদের জন্য সুখবর—টি-টোয়েন্টি ফরম্যাটের জাতীয় ক্রিকেট লিগ দিয়ে ব্যাট-বলের লড়াইয়ে হচ্ছে প্রিয় তারকার প্রত্যাবর্তন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার মাঠে ওয়ার্মআপ সেরে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম ইকবাল। ব্যাটিং শেষে যান মূল মাঠে। সেখানকার উইকেট পর্যবেক্ষণ করে নেন শেষবারের মতো। তার মুখের হাসি দেখে মনে হলো, সন্তুষ্টই হয়েছেন।

সবশেষ বিপিএলের ফর্মটা এ টুর্নামেন্টেও ধরে রাখতে চাইবেন তামিম। ৪৯২ রান নিয়ে হয়েছিলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। হয়েছিলেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও। তার নেতৃত্বেই শিরোপা জিতেছিলো ফরচুন বরিশাল। এনসিএল টি-টোয়েন্টিতে চট্টগ্রাম বিভাগকেও ট্রফি উপহার দিতে চান তামিম ইকবাল। 
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য