ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

দুর্নীতির মামলায় প্রথম আদালতে সাক্ষ্য দিলেন নেতানিয়াহু

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ১০:০৪:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ১০:০৪:৩৭ পূর্বাহ্ন
দুর্নীতির মামলায় প্রথম আদালতে সাক্ষ্য দিলেন নেতানিয়াহু
প্রথমবারের মতো দুর্নীতির মামলায় আদালতে হাজির হয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। দেশটির ক্ষমতাসীন কোনো প্রধানমন্ত্রী এ প্রথম ফৌজদারি বিচারের মুখোমুখি হলেন।স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে তেল আবিবের ডিস্ট্রিক্ট আদালতে প্রবেশ করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একাধিক দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে প্রথমবারের মতো আদালতে হাজির হন তিনি। দেশটির ইতিহাসে ক্ষমতাসীন কোনো প্রধানমন্ত্রী হিসেবে আদালতে সাক্ষ্য দিতে হলো তাকে।
 
এর আগে, তাকে অনেকবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হলেও তিনি হননি। ফৌজদারি বিচারের মুখোমুখি হওয়া নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ২০১৯ সালে এসব মামলায় তাকে অভিযুক্ত করা হয়।
যদিও আদালতে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু। এমনকি এসব অভিযোগকে 'হাস্যকর' বলেও অভিহিত করেন তিনি।
 
পরে আদালত জানান নেতানিয়াহুকে এসব মামলায় সপ্তাহে তিনবার সাক্ষ্য দিতে হাজির হওয়ার প্রয়োজন হতে পারে।এদিকে, সাক্ষ্য চলাকালে আদালতের সামনে অবস্থান নেন নেতানিয়াহুর বিরোধীরা। তার কঠোর শাস্তির দাবি করেন তারা। অন্যদিকে, নেতানিয়াহুর সমর্থকদের দাবি, মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে তাদের নেতাকে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে