ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা ইসরায়েলের

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ১০:৩৮:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ১০:৩৮:২১ পূর্বাহ্ন
সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা ইসরায়েলের
সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে গত রবিবার দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এরপর থেকে দেশটিতে  ইতিহাসের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় সিরিয়ার বিভিন্ন স্থানে ৪৮০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার এই সংখ্যা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে।আইডিএফ এক বিবৃতিতে বলেছে, “সিরিয়ায় এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ১৫টি নৌযান, বিমান-বিধ্বংসী ব্যাটারি এবং বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন সাইট ছিল।” 

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় সামরিক ঘাঁটি, অস্ত্র ও গোলাবারুদের গুদাম, বিমানবন্দর এবং বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি।ইসরায়েল বলেছে, তারা আসাদ সরকারের পতনের পর ‘চরমপন্থিদের হাতে’ অস্ত্র পড়া বন্ধ করতে কাজ করছে।

গত রবিবার সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর পরই দামেস্কের একটি রাসায়নিক অস্ত্র কারখানায় হামলা চালায় আইডিএফ, যাতে বিদ্রোহীরা এই অস্ত্র কারখানা দখলে নিতে না পারে।আগের দিন শনিবার সিরিয়ার সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি। তখন তিনি বলেছিলেন, ‘আমাদের ওপর শক্তিশালী আক্রমণ হতে পারে। আমরা তা মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’

সিরিয়ায় আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, সিরিয়ায় গত ৩ দিন ধরে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার ঘটনা সিরিয়ার নতুন প্রশাসনের জন্য দেশের নিরাপত্তা সুরক্ষার কাজে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।সিরিয়ার ওপর ইসরায়েলি হামলা ও ভূমি দখলের তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার ও ইরাক। দেশ তিনটি বলেছে, সিরিয়াতে ইসরায়েলের হামলা দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলের এ ধরনের অবৈধ কর্মকাণ্ড এ অঞ্চলকে আরও সংঘাতের দিকে নিয়ে যাবে।’

গত রবিবার বিদ্রোহীদের অব্যাহত আক্রমণে মুখে দামেস্ক থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ইসরায়েল দেশটির এই রাজনৈতিক শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ওই দিন থেকেই ইসরায়েল সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালাতে শুরু করে। এর পাশাপাশি ইসরায়েলি ট্যাংক ঢুকে পড়ে সিরিয়ায় এবং গোলান মালভূমির দখল নিতে শুরু করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা