ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

হারের জন্য ব্যাটসম্যানদের দুষলেন মিরাজ

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ১২:০৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ১২:০৩:০৫ অপরাহ্ন
হারের জন্য ব্যাটসম্যানদের দুষলেন মিরাজ
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসে কোনো লড়াইই করতে পারেনি মেহেদি হাসান মিরাজের দল।

এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক ক্যারিবীয়রা। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক সরাসরি ব্যাটসম্যানদের ব্যর্থতার দায় মেনে নিয়েছেন।

সেন্ট কিটসে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে মাত্র ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এক পর্যায়ে ১১৫ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল দল। সেখান থেকে মাহমুদউল্লাহ ও তানজিম হাসানের ৯২ রানের রেকর্ড জুটি দলকে লড়াইয়ের মতো স্কোর এনে দেয়। তবে এই রানও যথেষ্ট হয়নি। ক্যারিবীয়রা ৭ উইকেট ও ৭৯ বল হাতে রেখেই জয় তুলে নেয়।

ম্যাচ শেষে অধিনায়ক মিরাজ ব্যাটসম্যানদের ব্যর্থতার কথা স্বীকার করে বলেন, ‘মাঝের ওভারগুলোতে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। কোনো জুটি গড়তে পারিনি, একের পর এক উইকেট হারিয়েছি। মাহমুদউল্লাহ ও তানজিম ভালো খেলেছে, কিন্তু আমাদের ভুল ছিল।’

এই মাঠে লড়াইয়ের জন্য স্কোরবোর্ডে ৩০০ রানের বেশি তোলার প্রয়োজন উল্লেখ করে মিরাজ আরও বলেন, ‘তারা দারুণ বল করছিল। শুরুতে আমরা রান তুলতে পারিনি। ৪ উইকেট পড়ে যাওয়ার পরও মনে হয়েছিল ঘুরে দাঁড়ানো সম্ভব। কিন্তু আমাদের স্কোর যথেষ্ট ছিল না। এখানে ৩০০ রানের বেশি করা জরুরি।’

যদিও ব্যাটসম্যানদের দোষারোপ করেছেন, বোলারদের প্রশংসা করতে ভোলেননি টাইগার অধিনায়ক। মিরাজ বলেন, ‘প্রথম ১০ ওভারে আমরা দারুণ বোলিং করেছি। বিশেষ করে রানা দুর্দান্ত ছিল। এই উইকেটে এই স্কোর ডিফেন্ড করা বোলারদের জন্য অনেক কঠিন কাজ।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা