ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

পুলিশি হেফাজতে আত্মহত্যাচেষ্টা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ১২:৫১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ১২:৫১:৫০ অপরাহ্ন
পুলিশি হেফাজতে আত্মহত্যাচেষ্টা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন পুলিশি হেফাজতে আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার (১১ ডিসেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংশোধনমূলক পরিষেবার কমিশনার-জেনারেল শিন ইয়ং-হাই সংসদীয় শুনানির সময় জানান, সংশোধনকারী কর্মকর্তারা আত্মহত্যার চেষ্টা করার সময় কিমকে থামিয়ে দেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এর আগে বিদ্রোহের অভিযোগে কিমকে গ্রেফতার করা হয়। সিউল কেন্দ্রীয় জেলা আদালত প্রসিকিউটরদের আবেদনের পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালত জানায়, অভিযোগের যথেষ্ট প্রমাণ থাকায় এবং প্রমাণ ধ্বংসের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ঘটনা দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে চরম অস্থিরতা তৈরি করেছে। সাবেক প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি কোরিয়ান ন্যাশনাল পুলিশ এজেন্সির কমিশনার-জেনারেল চো জি-হো এবং সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সির প্রধান কিম বং-সিককেও বিদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর মধ্যরাতে আকস্মিকভাবে সামরিক আইন জারি করেছিলেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। যদিও পরবর্তীতে তা প্রত্যাহার করা হয়। এ নিয়ে দেশজুড়ে বিশৃঙ্খলা দেখা দিলে প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন পদত্যাগ করেন। কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যার ফলে দেশটি এখন কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখে পড়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা