ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

সুদানে বোমা হামলায় দুই দিনে নিহত ১২৭

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৪:২১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৪:২১:১৩ অপরাহ্ন
সুদানে বোমা হামলায় দুই দিনে নিহত ১২৭
সুদানে আবারও প্রাণঘাতী সংঘর্ষ। সেনাবাহিনী (এসএএফ) আর আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় দুই দিনে নিহত হয়েছেন অন্তত ১২৭ জন। সোম ও মঙ্গলবারের হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক মানুষ।

আরএসএফ-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিমান হামলা বাড়িয়েছে সেনাবাহিনী। পাল্টা হামলা চালাচ্ছে আরএসএফও। একের পর এক বোমা ফাটানো হয়েছে কাবকাবিয়ার বাজারে। এতে ১০০ জনের বেশি নিহত হয়েছেন। রয়টার্সের হাতে পাওয়া ভিডিওতে বাজারজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহ, আগুনে পোড়া দোকান আর ধ্বংসস্তূপ দেখা গেছে।

সেনাবাহিনী হামলার দায় অস্বীকার করে বলছে, সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত যেকোনো অবস্থানই তাদের লক্ষ্যবস্তু। আরএসএফ এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

২০২৩ সালের ১৫ এপ্রিল সেনাপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস। এরপর থেকেই সুদানে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। জাতিসংঘ বলছে, এই যুদ্ধে এখন পর্যন্ত ৭০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেশ ছাড়তে বাধ্য হয়েছে আরও ১৫ লাখ।

সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের দুর্দশা বাড়ছে। যুদ্ধ থামার কোনো আলামত না থাকায় মানবিক সংকট তীব্র আকার ধারণ করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নজিরবিহীন  জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা

নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা