ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২
জাতিসংঘ সাধারণ পরিষদ

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে ভোট দিলো ১৫৮টি দেশ

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ১১:৩১:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ১১:৩১:৫৭ পূর্বাহ্ন
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে ভোট দিলো ১৫৮টি দেশ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় এ ভোট হয়।

সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ১৯৩ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ১৫৮টি ভোট পড়ে। বিপক্ষে ছিল ৯টি ভোট, আর ভোটদানে বিরত ছিল ১৩টি দেশ।

প্রস্তাবে বলা হয়েছে, গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি দরকার। একই সঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-এর কার্যক্রমকে সমর্থন এবং ইসরাইলের এই সংস্থার কার্যক্রম নিষিদ্ধের পদক্ষেপের নিন্দা জানানো হয়েছে।

স্লোভেনিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত স্যামুয়েল জবোগার বলেন, ‘গাজার আর কোনো অস্তিত্ব নেই। এটি ধ্বংস হয়ে গেছে। বেসামরিক মানুষ ক্ষুধা, হতাশা এবং মৃত্যুর মুখোমুখি হচ্ছে। এই যুদ্ধ চালিয়ে যাওয়ার আর কোনো কারণ নেই। এখনই যুদ্ধবিরতি দরকার। জিম্মিদের মুক্তি দিতে হবে।’

সাধারণ পরিষদে এই প্রস্তাব পাস হলেও এটি বাস্তবায়নে আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একই ধরনের একটি প্রস্তাব উঠলেও যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে তা পাস হয়নি।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৪ হাজার ৮০০ জন, আহত হয়েছেন ১ লাখ ৬ হাজারের বেশি ফিলিস্তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী