ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভারতকে দেয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ১১:২৫:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ১১:২৫:২৮ পূর্বাহ্ন
ভারতকে দেয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড
ভারতের সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে দেশটির জন্য মোস্ট ফেভারড নেশন (এমএফএন) সুবিধা বাতিল করেছে সুইজারল্যান্ড। এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৪ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্ববাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী, কোনো দেশ অন্য একটি দেশকে এমএফএন মর্যাদা দিলে বাণিজ্যিক ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করতে হয়। এতদিন সুইজারল্যান্ড ভারতকে এই সুবিধা দিত। তবে, সুপ্রিম কোর্টের একটি রায়ের জেরে এ সুবিধা বাতিল করেছে দেশটি।

এমএফএন সুবিধা অনুযায়ী, ভারত যদি কোনো তৃতীয় দেশের সঙ্গে লভ্যাংশ, সুদ, রয়্যালটি বা প্রযুক্তি ফি সংক্রান্ত কর কমানোর চুক্তি করে, তবে সেটি সুইজারল্যান্ডের সঙ্গেও প্রযোজ্য হবে। কিন্তু ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতের শীর্ষ আদালত একটি রায়ে জানায়, ভারতীয় আয়কর আইনের ৯০(১) ধারা অনুযায়ী প্রজ্ঞাপন ছাড়া এই সুবিধা কার্যকর হবে না।

ওই মামলায় সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি নেসলে একটি পক্ষ ছিল। সুইস কোম্পানিগুলোর উপর এর প্রভাব পড়ায় সুইজারল্যান্ড ভারতকে এমএফএন সুবিধা আর না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

সুইজারল্যান্ডের ফাইন্যান্স বিভাগ গত বুধবার (১১ ডিসেম্বর) জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমএফএন সুবিধা স্থগিত করার সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে ভারতীয় কোম্পানিগুলোকে অতিরিক্ত ১০ শতাংশ উৎসে কর দিতে হবে, যা আগে ৫ শতাংশ ছিল।

এমএফএন সুবিধা বাতিল হওয়ায় ভারতের পণ্য রফতানি, বিনিয়োগ এবং কর চুক্তির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা