ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ভারত থেকে পেঁয়াজ আসছে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০২:৫২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০২:৫২:২১ অপরাহ্ন
ভারত থেকে পেঁয়াজ আসছে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে
বাংলাদেশ থেকে সড়ক পথে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার একমাত্র গুরুত্বপূর্ণ স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা। এই বন্দরটি দিয়ে পাথর, আতপ চাল ও পেঁয়াজসহ নানা পণ্য আমদানি এবং রফতানি হয়ে থাকে। বিশেষ করে, পাথর আমদানি এখানে সবচেয়ে বেশি হয়। এছাড়া গত নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ২০০ মেট্রিকটন আতপ চালও আমদানি করা হয়েছে।


বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ জানিয়েছেন, বর্তমানে পেঁয়াজও আমদানি করা হচ্ছে। ১০ ডিসেম্বর ভারত থেকে ৩০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করা হয়েছে মেসার্স বিসমিল্লাহ বাণিজ্যালয় নামক প্রতিষ্ঠানের মাধ্যমে। এর আগে ৭ ডিসেম্বর, ৩ ডিসেম্বর, ২৭ নভেম্বর, ২০ নভেম্বর এবং ১৮ নভেম্বরও একই পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয়েছে।


এছাড়া, বাংলাবান্ধা বন্দর দিয়ে নিয়মিত পাথর, আতপ চাল, মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, যন্ত্রপাতি, প্লাস্টিকদানা, রেললাইনের স্লিপার, খইল, আদা এবং চিটাগুড় আমদানি হয়ে থাকে।


বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, ওয়ালটন পণ্য, মোটরসাইকেল, ব্যাটারি, জুসসহ নানা ধরনের পণ্য রফতানি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, দেশের প্রয়োজনীয় পণ্য আমদানি বাড়ানোর মাধ্যমে যেমন আমদানি বৃদ্ধি পাবে, তেমনি কর্মসংস্থান সৃষ্টি ও সরকারি রাজস্ব আয় বাড়বে।


এদিকে, কাস্টমস সূত্রে জানা গেছে, গত ২০২৩-২৪ অর্থবছরে বাংলাবান্ধা বন্দরটি দিয়ে ৭৩ কোটি ৬৯ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে, এবং ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা ৩৯ কোটি ৫৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী