ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

"জাতীয় পার্টি বেশে বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে আ. লীগ"

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৪:১৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৪:১৯:২১ অপরাহ্ন
"জাতীয় পার্টি বেশে বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে আ. লীগ"

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টির ছদ্মবেশে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। রাশেদ খান বলেন, “আমরা গণঅধিকার পরিষনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছি। কিন্তু দেখলাম, জাতীয় পার্টির লোকজনও এখানে শ্রদ্ধা জানাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা জাতীয় পার্টি নয়, এরা আওয়ামী লীগ।”

তিনি আরও বলেন, “জাতীয় পার্টি ও আওয়ামী লীগ একে অপরকে পুনর্বাসন করছে। আজকে শ্রদ্ধা নিবেদনের নামে তাদের ফিরে আসার মিশন শুরু হয়েছে। আমাদের দাবি, এই দুই দলকে নিষিদ্ধ করা হোক। তারা গণহত্যা করেছে, দেশকে ধ্বংস করেছে।”

জিএম কাদেরের একটি বক্তব্য উল্লেখ করে রাশেদ বলেন, “জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগের কর্মীরা জাতীয় পার্টির সমাবেশে অংশ নিতে পারে। এর মানে কি? তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন।”

রাশেদ খান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আগামী ১৬ ডিসেম্বর আ. লীগ ও জাতীয় পার্টিকে স্মৃতিসৌধে যেতে দেওয়া যাবে না। তাদের সুযোগ দিলে তারা ধীরে ধীরে ফিরে আসবে। এই দেশকে তারা ধ্বংস করেছে। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি সহ্য করা হবে না।”

তিনি আরও বলেন, “সরকারকে বলবো, দ্রুত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার শুরু করুন। শেখ হাসিনাকে ভারতে রেখে, আওয়ামী লীগ হাইকমান্ডকে গ্রেপ্তার না করে বিচারের নামে চুনোপুঁটির বিচার মানা হবে না। আগে রাঘব-বোয়াল ধরুন। এমপিদের সম্পদ বাজেয়াপ্ত করুন এবং ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচন অবৈধ ঘোষণা করুন।”

রাশেদ খান মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার আহ্বান জানিয়ে বলেন, “৭১-এর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ২৪-এর কোনো তুলনা করা যাবে না। মুক্তিযোদ্ধারা যেকোনো দল বা আদর্শের হলেও তাদের নিয়ে বিতর্ক করা ঠিক নয়। তাদের প্রতি আজীবন শ্রদ্ধা থাকা উচিত।”


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা