ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

২৪-এর গণ–অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র বানাবেন রায়হান রাফী

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ১২:৪৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ১২:৪৫:৩০ অপরাহ্ন
২৪-এর গণ–অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র বানাবেন রায়হান রাফী
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি আলোচনায় অংশ নিয়ে চব্বিশের গণ–অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে অনেক গল্প রয়েছে, যা চলচ্চিত্রে তুলে ধরা উচিত। আমি খুব চেষ্টা করব, হয়তো খুব শিগগিরই এটি নির্মাণ করব। এই ঘটনাগুলো নিয়ে সিনেমা বানানোর মাধ্যমে আমরা ইতিহাস ধরে রাখতে পারি।”

অনুষ্ঠানটি আয়োজন করেছিল চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ও সংগঠন ‘ম্যাজিক লণ্ঠন’। আলোচনা চলাকালে এক শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে রাফী জানান, তিনি সত্য ঘটনা তুলে ধরতে ভালোবাসেন এবং ইতিহাসকে সিনেমার মাধ্যমে অমলিন করতে চান।

এদিকে, রাফীর আসন্ন কাজগুলোর মধ্যে রয়েছে “মিনিস্ট্রি অব লাভ” নামে একটি প্রজেক্ট, যেখানে অভিনেত্রী দীঘি এবং জাহিদ হাসান থাকবেন বলে আশা করা হচ্ছে। যদিও প্রজেক্টটির সবকিছু এখনও চূড়ান্ত হয়নি, দীঘি এবং রাফী দুজনেই এটি নিয়ে আশাবাদী।

কমেন্ট বক্স