ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

‘জমির জন্য ড. ইউনূসকে বাবা ডাকতে হলে ডাকবো’

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৪:২৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৪:২৬:৩০ অপরাহ্ন
‘জমির জন্য ড. ইউনূসকে বাবা ডাকতে হলে ডাকবো’
অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সম্প্রতি তার বিতর্কিত চিঠি নিয়ে মুখ খুলেছেন, যা শেখ হাসিনার সরকারের পতনের পর ভাইরাল হয়।

২০১৪ সালে পূর্বাচলে জমি পাওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে তিনি একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন জয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জয় বলেন, “একটা শাসক দল যখন অনেক বছর ধরে ক্ষমতায় থাকে, তখন তাদের থেকে কাজ কিংবা সুবিধা নেওয়ার জন্য আবেদন করতেই হয়। সেটা অনেকে করেছে, কেউ কম, কেউ বেশি। বিষয়টি নিয়ে এখন আমার আর কিছু বলার নেই। তবে আমি অনুতপ্ত।"

শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে জমি চাওয়ার বিষয়ে জিজ্ঞেস করা হলে জয় আরও বলেন, “আমার জমির প্রয়োজন ছিল। তাই ড. ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো। সাবেক প্রধানমন্ত্রীকে মা বলে জমি চাওয়াতে আমি মোটেও অনুতপ্ত নই। প্রয়োজন হলে ভবিষ্যতেও নিজের কাজের জন্য এ ধরনের সম্বোধন করবো।”

তিনি আরও বলেন, “বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল এবং তাদের পতনের জন্য যে মানুষগুলো প্রাণ দিয়েছে—তা খুব সেন্সেটিভ ইস্যু। আর আমি সেই সরকারের প্রধানকে ‘মা’ বলেছিলাম। সেটার জন্য আমি অনুতপ্ত।”

সম্প্রতি শাহরিয়ার নাজিম জয় মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিনেমা ‘৮৪০’-এর একটি চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার প্রিমিয়ার শোতে উপস্থিত থেকে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লেখা চিঠি এবং তার সাম্প্রতিক বক্তব্য নিয়ে জনমনে আবারও আলোচনা শুরু হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা