ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

তিন ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ১৮ বছর পর নারী স্বীকার করলেন গল্প ফেঁদেছিলেন

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৫:০৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৫:০৪:০৬ অপরাহ্ন
তিন ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ১৮ বছর পর নারী স্বীকার করলেন গল্প ফেঁদেছিলেন
যুক্তরাষ্ট্রের ডারহ্যামে ডিউক বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ও ল্যাকরস খেলোয়াড়ের বিরুদ্ধে ২০০৬ সালে ধর্ষণের অভিযোগ করা নারী ক্রিস্টাল ম্যানগাম সম্প্রতি স্বীকার করেছেন যে, অভিযোগটি মিথ্যা ছিল। 

দীর্ঘ ১৮ বছর পর একটি পডকাস্ট সাক্ষাৎকারে তিনি জানান, এই ঘটনা সম্পূর্ণ গল্প বানানো ছিল।

ক্রিস্টাল ম্যানগাম, যিনি একজন কৃষ্ণাঙ্গ নারী, বলেন, "তাঁরা আমাকে ধর্ষণ করেননি। আমি তাঁদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলাম।" ওই তিনজন শ্বেতাঙ্গ শিক্ষার্থী ও খেলোয়াড়কে ২০০৭ সালে আদালত নির্দোষ ঘোষণা করেছিল। নর্থ ক্যারোলাইনার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ও জানিয়েছিল যে, অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ মেলেনি।

সাক্ষাৎকারে ম্যানগাম আরও বলেন, "আমি তিন শিক্ষার্থীকে জানাতে চাই, আমি তাঁদের ভালোবাসি এবং আমি যে অভিযোগ করেছি, তাঁরা সেটার যোগ্য ছিলেন না।" তিনি আশাবাদী যে, অন্যায়ভাবে অভিযোগের শিকার ওই শিক্ষার্থীরা তাঁকে ক্ষমা করবেন।

২০০৬ সালের এই ঘটনা তখন বর্ণবাদ, শ্রেণিবৈষম্য এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটদের বিশেষ সুবিধা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছিল। যদিও তদন্তে কোনো ডিএনএ বা সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি, তবুও ওই সময় ঘটনাটি জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

বর্তমানে ক্রিস্টাল ম্যানগাম ২০১১ সালে বন্ধুকে ছুরিকাঘাতের অপরাধে নর্থ ক্যারোলাইনার একটি সংশোধনকেন্দ্রে আটক আছেন। তাঁর মুক্তি ২০২৬ সালে হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা