ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

গোপনে মার্কিন বিমান ঘাঁটিতে নজর রাখছে ‘রুশ ড্রোন’

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৫:৪৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৫:৪৪:২৭ অপরাহ্ন
গোপনে মার্কিন বিমান ঘাঁটিতে নজর রাখছে ‘রুশ ড্রোন’
জার্মানিতে মার্কিন বিমান ঘাঁটিতে অজ্ঞাত ড্রোনের উপস্থিতি এবং রাইনমেটালের মতো অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানে ড্রোন উড়ার ঘটনা সাম্প্রতিক সময়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

স্পিগেল নিউজ ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, ৩ ও ৪ ডিসেম্বর এই ড্রোনগুলো কয়েক ঘণ্টা ধরে উড়তে দেখা গেছে। এছাড়া জার্মানির কেমিক্যাল গ্রুপ বি.এএস.এফ'র বিভিন্ন স্থানে অজ্ঞাত ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জার্মানির গোয়েন্দা সংস্থার প্রধান সতর্ক করে বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কিয়েভকে সমর্থন দেয়ার কারণে জার্মানি মস্কোর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এমনকি দেশের অভ্যন্তরে নাশকতা চালানোর আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এ পরিস্থিতিতে জার্মান কর্তৃপক্ষ ড্রোনের বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পদক্ষেপ নিচ্ছে। তবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

এ ধরনের ড্রোনের উপস্থিতি জার্মানির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী