ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

লভ্যাংশ কমলেও ৬৩ শতাংশ আয় বেড়েছে মাইক্রোসফটপ্রধান সত্য নাদেলার

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ১২:৫২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ১২:৫২:৫০ অপরাহ্ন
লভ্যাংশ কমলেও ৬৩ শতাংশ আয় বেড়েছে মাইক্রোসফটপ্রধান সত্য নাদেলার মাইক্রোসফট | ফাইল ছবি: রয়টার্স
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলার আয় ২০২৩ সালে বেড়েছে ৬৩ শতাংশ, যার মোট পরিমাণ ছিল ৭ কোটি ৯১ লাখ ডলার। এ আয় বেতন, বোনাস এবং শেয়ার প্রণোদনার মাধ্যমে এসেছে। তবে মাইক্রোসফটের সাম্প্রতিক সাইবার নিরাপত্তা ত্রুটির কারণে সত্য নাদেলা তার প্রাপ্য লভ্যাংশ কমানোর অনুরোধ করেছিলেন। এতে তাঁর আয় ৫০ লাখ ডলার কমে যায়। 

মাইক্রোসফটের বেতন নির্ধারণ কমিটি জানিয়েছে, নাদেলা সাইবার হামলার জন্য ব্যক্তিগতভাবে দায়ী অনুভব করায় লভ্যাংশে কাটছাঁটের অনুরোধ করেছিলেন। তাঁর লভ্যাংশ ও প্রণোদনা অর্ধেকের বেশি কমানো হয়েছে এবং তাঁর আয়ের বেশিরভাগই শেয়ার থেকে এসেছে।

অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলোর প্রধান নির্বাহীদের তুলনায় নাদেলার আয় মোটামুটি উচ্চপর্যায়ের। উদাহরণস্বরূপ, অ্যাপলের টিম কুক আয় করেছেন ৬ কোটি ৩২ লাখ ডলার এবং এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং ৩ কোটি ৪২ লাখ ডলার আয় করেছেন। তবে টেসলার ইলন মাস্কের বেতন-ভাতার পরিমাণ সবচেয়ে বেশি, ৫৬ বিলিয়ন ডলার।

গবেষণা সংস্থা হাই পে সেন্টারের পরিচালক লুক হিল্ডইয়ার্ড প্রশ্ন তুলেছেন, এমন বিশাল আয় একজন ধনী প্রধান নির্বাহীর জন্য কতটা যৌক্তিক। তিনি মনে করেন, মাইক্রোসফটের সফলতা কর্মী, গ্রাহকসহ সবার সম্মিলিত অবদানে এসেছে এবং এই আয় আরও সমানভাবে ভাগ করে দেওয়া উচিত ছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা