ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

আল্লু অর্জুনের জামিনের পেছনে শাহরুখ খানের যোগসূত্র কী?

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ১১:২৭:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ১১:২৭:২৫ পূর্বাহ্ন
আল্লু অর্জুনের জামিনের পেছনে শাহরুখ খানের যোগসূত্র কী?

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতার এবং জামিন পাওয়ার ঘটনায় সাড়া পড়েছে চলচ্চিত্র ও ভক্তমহলে। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু হয়, যার পরিপ্রেক্ষিতে দায়ের করা মামলায় শুক্রবার (১৩ ডিসেম্বর) আল্লু অর্জুনকে গ্রেফতার করে পুলিশ।
 

ঘটনার সূত্রপাত ৪ ডিসেম্বর, যখন ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে বিশাল ভিড় হয়। আল্লু অর্জুনের আগমনের খবর ছড়িয়ে পড়লে ভক্তদের হুড়োহুড়ির মধ্যে ওই নারীর মৃত্যু ঘটে। নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার তদন্তে পুলিশ আল্লু অর্জুনকে গ্রেফতার করে এবং ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের আদেশ দেয়। তবে আল্লু অর্জুনের আইনজীবী এই রায়ের বিরোধিতা করেন এবং জামিনের আবেদন জানান।
 

এদিকে, জামিন শুনানির সময় শাহরুখ খানের ২০১৭ সালের এক ঘটনার উদাহরণ টানেন আল্লু অর্জুনের আইনজীবী। বলিউড কিং শাহরুখ খানও ‘রইস’ সিনেমার প্রচারণার সময় ভিড়ের কারণে ঘটে যাওয়া একটি মৃত্যুর মামলায় অভিযুক্ত হয়েছিলেন। তবে সুপ্রিম কোর্ট তাকে খালাস দেয়, যুক্তি ছিল, সেলিব্রেটি হলেও সবকিছুর জন্য তাকে দায়ী করা যায় না।
 

এই যুক্তি তুলে ধরে আল্লু অর্জুনের আইনজীবী বলেন, অভিনেতা থিয়েটারের দোতলায় ছিলেন এবং ঘটনা ঘটেছে নিচতলায়। এছাড়া, ভিড় সামলাতে পুলিশ ও থিয়েটার কর্তৃপক্ষের দায়িত্ব ছিল। তেলঙ্গানা হাইকোর্টে শুনানির পর বিচারপতি জি শ্রীদেবী আল্লু অর্জুনকে ৫০ হাজার টাকার মুচলেকায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।
 

তবে জামিন পাওয়ার পরও কিছু সময় কারাগারে থাকতে হয় আল্লু অর্জুনকে। আইনজীবী জানিয়েছেন, অভিনেতার মুক্তিতে বিলম্ব হওয়ায় দ্রুত এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এই ঘটনা আল্লু অর্জুনের ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ অভিনেতার পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ তার জনপ্রিয়তাকে কেন্দ্র করে ঘটনার জন্য তাকে দায়ী করছেন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা